হাহাজিরখাতা

প্রশ্নোত্তর

যা এখনো কাজ করে না, সেটাও এখানেই লেখা আছে।

শুরু

চালু করতে কী কী লাগবে?
কর্মীর নাম আর মোবাইল নম্বর — এইটুকুই। কোনো মেশিন কিনতে হবে না, কেউ এসে বসাতে আসবে না। অফিসে বসে একবার “আমি এখন এখানে আছি” চাপলে অফিসের অবস্থানটাও বসে যায়।
কর্মীদের কি অ্যাপ নামাতে হবে?
না। কর্মী নিজের ফোনের ব্রাউজারে ঢুকে হাজিরা দেন। যাঁদের স্মার্টফোন নেই, তাঁদের হাজিরা মেশিন থেকে বা ব্যবস্থাপক হাতে বসিয়ে দিতে পারেন।

ঠকানো

কেউ বাসায় বসে পাঞ্চ করতে পারবে?
অফিসের সীমানা বসানো থাকলে বাইরে থেকে পাঞ্চ আটকে যায়, আর কত মিটার দূরে ছিলেন সেটাও লেখা থাকে। সাথে সেলফি, ফোনের সাথে বাঁধা পরিচয়, আর দুই পাঞ্চের মাঝের অসম্ভব গতি — সবগুলো আলাদাভাবে ধরে।
ভুয়া GPS অ্যাপ চালালে?
ব্রাউজার থেকে দেওয়া পাঞ্চে ভুয়া-GPS অ্যাপ বা রুট করা ফোন শনাক্ত করা যায় না — ব্রাউজার ওই তথ্যটা দেয়ই না। ওখানে দূরত্ব, নির্ভুলতা, গতি আর সেলফি দিয়ে যাচাই হয়। পূর্ণ যাচাই (mock-GPS, রুট, এমুলেটর শনাক্ত) অ্যান্ড্রয়েড অ্যাপে আছে, আর সেটা এখনো Play Store-এ ওঠেনি।
বাতিল হওয়া পাঞ্চের কী হয়?
জমা থাকে, মুছে ফেলা হয় না — কেন বাতিল হলো সেটাসহ। ঠকানোর চেষ্টার প্রমাণটাই তো আপনি খুঁজছেন।

বেতন

বেতনের হিসাব কীভাবে হয়?
মাসের পুরো বেতন দিয়ে শুরু, তারপর অনুপস্থিতি আর দেরির কর্তন বাদ যায়, শেষে অগ্রিমের কিস্তি। কর্তনের নিয়মগুলো আপনার — কত মিনিট গ্রেস, কয় দিন দেরিতে এক দিন অনুপস্থিত, মাসের ভাগ ৩০ দিনে না ক্যালেন্ডারে।
মাস লক করার পর হাজিরা ঠিক করলে?
দেওয়া বেতন বদলায় না। লক করা মাসের রসিদই সত্য — নভেম্বরে অক্টোবরের পাঞ্চ শুধরালে অক্টোবরের বেতন অটুট থাকে। সত্যিই বদলাতে চাইলে আনলক করতে হবে, আর তখন ওই মাসে কাটা অগ্রিমও ফেরত যায়।
ব্যাংকে বেতন পাঠাতে পারব?
হ্যাঁ। BEFTN আপলোডের জন্য আলাদা CSV আছে — হিসাব নম্বর, ৯-অঙ্কের রাউটিং নম্বর, টাকা। যাঁদের তথ্য অসম্পূর্ণ, তাঁরা ফাইলে REVIEW লেখা অবস্থায় থাকেন, চুপচাপ বাদ পড়েন না।

SMS

SMS কি এখনই যাবে?
না। SMS গেটওয়ে এখনো বসানো হয়নি — বার্তাগুলো তৈরি হয়ে সারিতে জমা থাকে, কিন্তু পাঠানো হয় না। গেটওয়ে বসার পর জমা থাকা নিয়ম অনুযায়ীই যাবে। এটা লুকিয়ে রাখার মতো ব্যাপার নয়, তাই এখানেই লেখা।

মেশিন

আমার আগেই হাজিরা মেশিন আছে
ZKTeco বা SenseFace হলে জুড়ে দেওয়া যায়। মেশিন নিজেই ইন্টারনেটে পাঞ্চ পাঠায়, আলাদা কম্পিউটার লাগে না। মেশিনে জমা থাকা পুরনো লগও টেনে আনা যায়। এর জন্য আলাদা টাকা লাগে না।
ইন্টারনেট না থাকলে?
হাজিরখাতা ডেস্ক নামে একটা PC অ্যাপ আছে যেটা অফিসের ভেতরেই চলে, LAN-এর মেশিন থেকে পাঞ্চ টানে, আর ইন্টারনেট এলে ক্লাউডের সাথে মিলিয়ে নেয়।

টাকা

দাম কত?
৫ জন পর্যন্ত চিরকাল ফ্রি। তারপর কর্মীপ্রতি মাসিক, একটা সর্বনিম্ন আর একটা সর্বোচ্চ সীমা সহ — পুরো হিসাব দামের পাতায়
আগে টাকা দিতে হবে?
না। মাস শেষে ওই মাসের কর্মী গুনে চালান হয়। ক্রেডিট কার্ড লাগে না — বিকাশ, নগদ বা ব্যাংক।
বন্ধ করলে তথ্যের কী হয়?
মুছে ফেলা হয় না। CSV-তে নামিয়ে নিতে পারবেন — হাজিরা, বেতন, সব।

তথ্য

তথ্য কোথায় থাকে?
আমাদের সার্ভারে, প্রতিটা প্রতিষ্ঠানের তথ্য আলাদা করে। কোনো কর্মী নিজের হাজিরার রেকর্ড বদলাতে পারেন না — সংশোধন শুধু ব্যবস্থাপক করতে পারেন, আর সেটাও খতিয়ানে ওঠে।
সেলফির ছবিগুলো কে দেখতে পান?
শুধু ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। ছবি পাঞ্চের খতিয়ান থেকেই খোলা যায়, আর অন্য কোনো প্রতিষ্ঠানের কেউ ওটা পান না।

উত্তর পেলেন না?

লিখে পাঠান, আমরা ফোন করব।

যোগাযোগ করুন

পণ্য

সব ফিচার দাম বেতন ও পে-স্লিপ হাজিরা মেশিন অফলাইন PC অ্যাপ

কাদের জন্য

দোকান ও রেস্টুরেন্টকারখানা ও গার্মেন্টসস্কুল ও মাদ্রাসাক্লিনিক ও ডায়াগনস্টিকঅফিস ও এনজিও

সাহায্য

প্রশ্নোত্তর যোগাযোগ ও ডেমো প্রবেশ নতুন অ্যাকাউন্ট

প্রতিষ্ঠান

আমাদের কথা ব্যবহারের শর্ত গোপনীয়তা নীতি সেবার অবস্থা
© ২০২৬ হাজিরখাতা · বাংলাদেশের ছোট অফিসের জন্য
০১৭১১-০০০০০০