বাংলাদেশে হাজিরার সফটওয়্যার মানেই ছিল মেশিন কেনা, লোক ডেকে বসানো, আর ইংরেজি পর্দা। আমরা উল্টো দিক থেকে শুরু করেছি।
দশ জনের একটা দোকান বা কারখানার জন্য হাজিরার মেশিন কেনা, বসানো আর বছরে সফটওয়্যারের টাকা দেওয়া — সব মিলিয়ে প্রথম বছরেই সাতাশ হাজার টাকার মতো পড়ে। অথচ মালিকের আসল প্রশ্ন তিনটে: আজ কে আসেনি, এ মাসে কে কতদিন দেরি করেছে, আর মাস শেষে কার কত টাকা। ওই তিনটে প্রশ্নের উত্তর দিতে একটা মেশিনের দরকার নেই — কর্মীর পকেটে ইতিমধ্যেই যে ফোনটা আছে, ওটাই যথেষ্ট।
প্রশ্ন, ডেমো বা অভিযোগ — যোগাযোগের পাতা থেকে লিখে পাঠান, আমরা ফোন করব।