মোবাইল দিয়েই
হাজিরা মেশিন কি কিনতেই হবে?
না। কর্মী নিজের ফোন থেকে হাজিরা দেন, গেটে একটা পুরনো ফোন বা ট্যাবে QR খুলে রাখা যায়, আর ব্যবস্থাপক নিজের ফোন থেকে হাতেও বসাতে পারেন। মেশিন আগে থেকে থাকলে সেটাও জোড়া যায় — না থাকলে কিনতে হয় না।
মোবাইল আর কম্পিউটার — দুটোতেই চলবে?
হ্যাঁ, একই অ্যাকাউন্টে দুটোতেই। মোবাইলে ব্রাউজার বা অ্যাপে, আর কম্পিউটারে hazirkhata.com খুলে — খাতা একটাই, একটায় যা বদলাবেন অন্যটায় সাথে সাথে দেখা যাবে।
কর্মীর স্মার্টফোন না থাকলে?
তাঁর হাজিরা গেটের QR পর্দা থেকে, কাগজের কার্ড স্ক্যান করে, বা ব্যবস্থাপক নিজের ফোন থেকে হাতে বসাতে পারেন। কেউ ফোনে, কেউ কার্ডে দিলেও খাতা একটাই থাকে।
কেউ বাসায় বসে হাজিরা দিয়ে দিলে?
অফিসের সীমানা বসানো থাকলে বাইরে থেকে দেওয়া হাজিরা আটকে যায়, আর কত দূরে ছিলেন সেটাও লেখা থাকে। চাইলে সাথে সেলফিও নেওয়া যায় — তর্কের সময় প্রমাণটা হাতে থাকে।
আমার আগে থেকেই হাজিরা মেশিন আছে
ZKTeco বা SenseFace হলে জুড়ে দিন — মেশিন আর ফোনের হাজিরা একই খাতায় বসে, আলাদা টাকা লাগে না। জোড়া লাগাতে আটকালে ফোন করুন: ০১৬৮০৯৫৪৮৫৬।
হাজিরা ডিভাইস →
অ্যাপ নামাতে হবে?
লাগে না — ফোনের ব্রাউজারেই সব চলে। Android অ্যাপও আছে, হোম পাতা থেকে নামানো যায়; iPhone-এ ব্রাউজারে ব্যবহার করুন।
তথ্য
আমার তথ্য নিরাপদ থাকবে?
আপনার প্রতিষ্ঠানের তথ্য শুধু আপনারাই দেখেন — আমরা কাউকে দিই না। রোজ ব্যাকআপ হয়, আর যেকোনো দিন পুরো খাতা নামিয়ে নিতে পারেন, বন্ধ করে দিলেও।
তথ্য কোথায় থাকে?
আমাদের সার্ভারে, প্রতিটা প্রতিষ্ঠানের তথ্য আলাদা করে। কোনো কর্মী নিজের হাজিরার রেকর্ড বদলাতে পারেন না — সংশোধন শুধু ব্যবস্থাপক করতে পারেন, আর সেটাও খতিয়ানে ওঠে।
সেলফির ছবিগুলো কে দেখতে পান?
শুধু ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। ছবি পাঞ্চের খতিয়ান থেকেই খোলা যায়, আর অন্য কোনো প্রতিষ্ঠানের কেউ ওটা পান না।
ঠকানো
কেউ বাসায় বসে পাঞ্চ করতে পারবে?
অফিসের সীমানা বসানো থাকলে বাইরে থেকে পাঞ্চ আটকে যায়, আর কত মিটার দূরে ছিলেন সেটাও লেখা থাকে। সাথে সেলফি, ফোনের সাথে বাঁধা পরিচয়, আর দুই পাঞ্চের মাঝের অসম্ভব গতি — সবগুলো আলাদাভাবে ধরে।
ভুয়া GPS অ্যাপ চালালে?
ব্রাউজার থেকে দেওয়া পাঞ্চে ভুয়া-GPS অ্যাপ বা রুট করা ফোন শনাক্ত করা যায় না — ব্রাউজার ওই তথ্যটা দেয়ই না। ওখানে দূরত্ব, নির্ভুলতা, গতি আর সেলফি দিয়ে যাচাই হয়। পূর্ণ যাচাই (mock-GPS, রুট, এমুলেটর শনাক্ত) অ্যান্ড্রয়েড অ্যাপে আছে, আর সেটা এখনো Play Store-এ ওঠেনি।
বাতিল হওয়া পাঞ্চের কী হয়?
জমা থাকে, মুছে ফেলা হয় না — কেন বাতিল হলো সেটাসহ। ঠকানোর চেষ্টার প্রমাণটাই তো আপনি খুঁজছেন।
বেতন
বেতনের হিসাব কীভাবে হয়?
মাসের পুরো বেতন দিয়ে শুরু, তারপর অনুপস্থিতি আর দেরির কর্তন বাদ যায়, শেষে অগ্রিমের কিস্তি। কর্তনের নিয়মগুলো আপনার — কত মিনিট গ্রেস, কয় দিন দেরিতে এক দিন অনুপস্থিত, মাসের ভাগ ৩০ দিনে না ক্যালেন্ডারে।
মাস লক করার পর হাজিরা ঠিক করলে?
দেওয়া বেতন বদলায় না। লক করা মাসের রসিদই সত্য — নভেম্বরে অক্টোবরের পাঞ্চ শুধরালে অক্টোবরের বেতন অটুট থাকে। সত্যিই বদলাতে চাইলে আনলক করতে হবে, আর তখন ওই মাসে কাটা অগ্রিমও ফেরত যায়।
ব্যাংকে বেতন পাঠাতে পারব?
হ্যাঁ। BEFTN আপলোডের জন্য আলাদা CSV আছে — হিসাব নম্বর, ৯-অঙ্কের রাউটিং নম্বর, টাকা। যাঁদের তথ্য অসম্পূর্ণ, তাঁরা ফাইলে REVIEW লেখা অবস্থায় থাকেন, চুপচাপ বাদ পড়েন না।