ছোট অফিস চিরকাল ফ্রি চালাতে পারবেন। বড় হলে কর্মীপ্রতি মাসিক — আর একটা সীমার পর আর বাড়ে না।
নিচের হিসাব আমাদের বিলিং কোড থেকেই আসে — চালান যা দেখাবে, এখানেও ঠিক তাই।
| কর্মী সংখ্যা | প্রো | জনপ্রতি |
|---|---|---|
| ৫ জন | ৳৩০০ /মাস | ৳৬০ |
| ১০ জন | ৳৩০০ /মাস | ৳৩০ |
| ২৫ জন | ৳৭৫০ /মাস | ৳৩০ |
| ৫০ জন | ৳১৫০০ /মাস | ৳৩০ |
| ১০০ জন | ৳২৫০০ /মাস | ৳২৫ |
| ২০০ জন | ৳২৫০০ /মাস | ৳১৩ |
যাঁদের হাজিরা গোনা হয় না (মালিক, পরিচালক) তাঁদের বিল হয় না। মাসের মাঝে কেউ চলে গেলে পরের মাস থেকেই বিল কমে যায়।
১০ জনের একটা অফিসের প্রথম বছর।
| মেশিনওয়ালা সমাধান | হাজিরখাতা | |
|---|---|---|
| ডিভাইস | ৳১২,০০০+ | ৳০ (ফোনই যথেষ্ট) |
| ইনস্টলেশন | ৳২,০০০–৮,০০০ | ৳০ |
| সফটওয়্যার (১২ মাস) | ৳১২,০০০ | ৳৩৬০০ |
| মোট | ≈ ৳২৭,০০০ | ৳৩৬০০ |
| চালু হতে সময় | ১–৩ সপ্তাহ | ১০ মিনিট |
মেশিন যদি আপনার আগেই থাকে, সেটাও চলবে — ZKTeco/SenseFace ডিভাইস হাজিরখাতার সাথে জুড়ে দেওয়া যায়, আলাদা টাকা লাগে না।
মাসের শেষে ওই মাসের কর্মী গুনে চালান হয়। আগে থেকে টাকা দিতে হয় না।
যেভাবে সুবিধা সেভাবেই দিতে পারবেন। ক্রেডিট কার্ড লাগে না।
বন্ধ করলে তথ্য মুছে ফেলা হয় না — নামিয়ে নিতে পারবেন।